Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আঁশফল গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ৪, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় আঁশফল (কাঠলিচু) গাছ থেকে পড়ে সৈয়দ কালা আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সৈয়দ কালা আলী উপজেলার শামুকখোলা গ্রামের মৃত সৈয়দ ইয়াদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির আঁশফল গাছে ওঠেন কালা আলী। পাখির আক্রমণ থেকে ফল রক্ষার জন্য তিনি গাছে নেট জাল লাগাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সৈয়দ নবাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তি তার চাচা। সকালে গাছ থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।