Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানের স্মরণে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের গণমিছিল

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই অভ্যুত্থানের স্মরণে এবং গণহত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৪ জুলাই) বেলা ১১টায় জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়াদ্দার এবং এনসিপির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। তাদের দাবি, সরকার আবারও ফ্যাসিবাদী শাসনের পথে ফিরে যাওয়ার চেষ্টা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা বলেন, দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদ দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, যাঁদের আত্মত্যাগ ও সংগ্রামের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, তাঁদের অবদান কখনোই ম্লান হতে দেওয়া যাবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।