Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে পানিতে পড়ে শিশুর সলিলসমাধি

স্টাফ রিপোর্টার, চিতলমারী
জুলাই ৪, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে রাইসা মনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাইসা মনি চরচিংগুড়ি গ্রামের প্রবাসী আমানত মোল্লার মেয়ে।

জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে শিশু রাইসা মনি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পেছনের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা ডোবা থেকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, চিতলমারীতে চলন্ত একটি ভ্যান উল্টে পানিতে পড়ে মো. আল-আমিন শরিফ (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার পরানপুর-চিংগুড়ি সীমান্ত এলাকায় খোকন ফকিরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন শরিফ উপজেলার কুনিয়া গ্রামের মিজান শরিফের ছেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।