Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্যামনগরে সীমানা প্রাচীর ভাঙচুরে বাধা, প্রতিপক্ষের হামলায় আহত ১

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোহালিয়া গ্রামে সীমানা প্রাচীর ভাঙচুরে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল আজিজ উপজেলার সোহালিয়া গ্রামের মৃত বারীক গাজীর ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয়দের অভিযোগ, একই গ্রামের সোহারাব গাজীর ছেলে আব্দুল গফুর, জোহার গাজী, গফুর গাজীর ছেলে মুন্না এবং জোহার গাজীর ছেলে সুজনসহ কয়েকজন আব্দুল আজিজের সীমানা প্রাচীর ও বসতঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি মালামাল লুটপাটের চেষ্টা করেন। এ সময় আব্দুল আজিজ বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন।

চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত আব্দুল আজিজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত শ্যামনগর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।