Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুজনের কারাদণ্ড

নওগাঁ প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলায় এইচএসসি (সমমান) পরীক্ষায় প্রক্সি পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টার অভিযোগে মূল পরীক্ষার্থী ও প্রক্সি পরীক্ষার্থীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ জুলাই) পোরশা সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বারিন্দা গ্রামের রেজাউল সরদারের ছেলে মো. জাহিদ হাসান (২১) এবং একই উপজেলার দেওনাপাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে বিপ্লব বর্মন (২০)।

জানা গেছে, শনিবার অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জাহিদ হাসানের পরিবর্তে প্রক্সি পরীক্ষার্থী হিসেবে বিপ্লব বর্মন পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে তার পরিচয় যাচাই করা হয়। পরে প্রক্সি পরীক্ষার বিষয়টি নিশ্চিত হলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে দুজনকে আটক করেন এবং তাদের পরীক্ষা থেকে বহিষ্কার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০–এর ৩(ক) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার ৭৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত দুইজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।