Nabadhara
ঢাকাশনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় বালুঘাটের দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, হাতুড়িপেটায় আহত ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৪, ২০২৬ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর একটি বালুঘাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম (৩২) নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে মারধর করার পাশাপাশি শর্টগান থেকে গুলিও ছোড়ে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার লালন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর এলঙ্গী আচার্য বালুঘাটের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনসার প্রামাণিকের অনুসারী হিসেবে পরিচিত সুজন ও রিশানের নেতৃত্বে ৪ থেকে ৬টি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন সশস্ত্র ব্যক্তি ঘটনাস্থলে আসে। তারা বিএনপি নেতা শেখ সাদীর সমর্থক আরিফুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরিফুল ইসলামের গ্রামের বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আহত আরিফুল ইসলামকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে কয়েকজনকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় বিএনপির দুই পক্ষের কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “ঘটনার একটি সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আহত আরিফুল ইসলামের পক্ষ থেকে মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।