চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে দৈনিক ইত্তেফাক ও সোনার দেশের প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চুকে সভাপতি এবং দৈনিক দিনকালের প্রতিনিধি শাহিনুর রহমান সুজনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় নাগরিক টিভি ও দি এশিয়ান এজের রাজশাহী বিভাগীয় প্রধান ওবায়দুল ইসলাম রবিকে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি ময়েন উদ্দিন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দি এশিয়ান এজের প্রতিনিধি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনতেজারের প্রতিনিধি সজল ইসলাম এবং দপ্তর সম্পাদক দৈনিক আমাদের রাজশাহীর প্রতিনিধি সাজ্জাদ হোসেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরভূমির প্রতিনিধি রাজন ইসলাম, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সম্রাট আলী, কান্ট্রি টুডের প্রতিনিধি ইসমাইল হোসেন এবং রাজশাহী দর্পণের প্রতিনিধি শিমুল আলী।
সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা আগামী দুই বছর স্বচ্ছতা, জবাবদিহিতা, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, গত ৩ এপ্রিল পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিকে ৫ জুলাইয়ের মধ্যে নতুন সদস্য সংগ্রহ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্বের অংশ হিসেবে শনিবারের সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তবে পূর্ববর্তী কমিটির কয়েকজন সদস্য নতুন কমিটিতে থাকতে অনিচ্ছা প্রকাশ করায় তাদের অন্তর্ভুক্ত করা হয়নি।

