Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গণভোট বাস্তবায়নের দাবিতে চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা

স্টাফ রিপোর্টার, চিতলমারী
জুলাই ৫, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবিতে বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় চিতলমারী কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, জেলা যুবশক্তির আহ্বায়ক ইশতিয়াক হোসেন জামিল, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহরিয়ার জুয়েল ফকির, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুস্তাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ।

বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবি জানান। পাশাপাশি তারা এ দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।