Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, একজন আটক

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমীর (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে একা পেয়ে জয়নগর জামতলা এলাকার নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন যুবক ওই ছাত্রীকে উত্যক্ত করে আসছিল বলেও অভিযোগ উঠেছে।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানালে তার ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই সমীরকে আটক করা হয়েছে। আটক সমীর জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষা ও আলামত সংগ্রহের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।