ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে শনিবার (৫ জুলাই) রাত ২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এসআই (নিরস্ত্র) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের পিয়ার আলীর বাড়ির সামনে ইটের সলিং সড়ক থেকে মো. বুলবুল কবিরকে (৪০) আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

