Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে শফিকুলের স্বাবলম্বী হওয়ার পথে উপজেলা প্রশাসনের সহায়তা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ত্রিশালে প্রতিবন্ধী শফিকুল ইসলাম ও তাঁর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ক্ষুদ্র ব্যবসা টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি পরিবারের প্রতিবন্ধী সদস্যদের সরকারি সুবিধার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী তাঁর কার্যালয়ে শফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের ডেকে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি শফিকুলের ছোট চায়ের দোকানের জন্য প্রয়োজনীয় উপকরণ কিনে দিয়ে ব্যবসা সম্প্রসারণে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছয় সদস্যের পরিবারে তিনজন প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করে আসছেন তিনি। একসময় ভিক্ষাবৃত্তিই ছিল পরিবারের একমাত্র অবলম্বন। তবে আত্মসম্মান বজায় রেখে বর্তমানে একটি ছোট চায়ের দোকান পরিচালনার মাধ্যমে পরিবারের জীবিকা নির্বাহের চেষ্টা করছেন।

শুধু আর্থিক সহায়তাই নয়, পরিবারের প্রতিবন্ধী সদস্যদের সরকারি সুযোগ-সুবিধার আওতায় আনতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের প্রতিবন্ধী পরিচয়পত্র (প্রতিবন্ধী কার্ড) করে দেওয়ার নির্দেশনা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, “সমাজের অসহায় মানুষের প্রতি আমাদের সবার দায়িত্ব রয়েছে। রাষ্ট্রের সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাউকে পিছিয়ে রাখা যাবে না। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও শফিকুলের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়ানো উচিত।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।