Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে ২ হাজার ৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মনীষা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান আকন্দ। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা জিনাত রেহানা।

কৃষি বিভাগ জানায়, উপজেলার ২ হাজার ৫০ জন কৃষকের প্রত্যেককে সাত ধরনের বীজ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পাঁচ ধরনের হাইব্রিড বীজ—লাউ, চালকুমড়া, মিষ্টিকুমড়া, শশা ও বেগুন এবং দুই ধরনের উফশী বীজ—কলমিশাক ও পুঁইশাক। এছাড়া প্রত্যেক কৃষককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি টিএসপি সার, অর্থাৎ মোট ৩০ কেজি সার প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) হাসিব উল আহসান, শ্রীবরদী থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক চৌধুরী (অকুল), বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে শাকসবজির উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।