Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার গলিত স্বর্ণ

নড়াইল প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং ডাকাতির লুট হওয়া মালামালের এক ক্রেতাসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া গলিত স্বর্ণও উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ৮ জুন গভীর রাতে নড়াইলের নড়াগাতি থানার পাখিমারা গ্রামের সালাহ উদ্দিন খাঁনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় এবং সালাহ উদ্দিন খাঁন ও তার ছেলে আশিকুর রহমানকে হাত বাঁধা অবস্থায় রেখে পালিয়ে যায়। এ ঘটনায় সালাহ উদ্দিন খাঁন বাদী হয়ে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি এবং নড়াগাতি থানার একাধিক দল মাঠে নামে। পরে গত ২ থেকে ৪ জুলাই নড়াইল, গোপালগঞ্জ ও খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্য এবং লুট হওয়া মালামালের এক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ডাকাতরা হলেন নড়াইলের নড়াগাতি থানার জাকির হোসেন তালুকদার ওরফে কাটাপ্পা (৫৪), কালিয়া উপজেলার পারভেজ মৃধা ওরফে দারোগা (৩৬) ও মফিজ খাঁ (৩৮), খুলনার তেরখাদা উপজেলার জাকির কাজী ওরফে জেকের আলী (৪৮) এবং দীন ইসলাম মোল্যা (৪২)। এছাড়া লুট হওয়া মালামালের ক্রেতা হিসেবে খুলনার রূপসা উপজেলার আইচগাতি কামারপাড়া এলাকার সরজিৎ করকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নড়াইলসহ খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় সংঘটিত ডাকাতির সঙ্গে জড়িত। তাদের কয়েকজনের বিরুদ্ধে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ ও নড়াইল জেলার বিভিন্ন থানায় ডাকাতি ও চুরির একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।