Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় মৎস্য ঘেরে ডাকাতির চেষ্টা, চাষিকে কুপিয়ে জখম

Link Copied!

আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ঘুরনচন্ডি এলাকায় একটি মৎস্য ঘেরে ডাকাতির চেষ্টায় বাধা দিতে গিয়ে ইয়াদিন আলী মোল্যা (৬০) নামে এক মৎস্য চাষি কুপিয়ে আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে। আহত ইয়াদিন আলী দক্ষিণ পারুলিয়া গ্রামের মৃত সামসুদ্দিন মোল্যার ছেলে।

আহতের ছেলে গোলাম আইয়ুব আজম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রতিদিনের মতো তার বাবা নিজ মৎস্য ঘেরে পাহারায় ছিলেন। ভোর রাত ৪টার দিকে পারুলিয়া পলগাদা এলাকার সফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী ও ওমর আলী এবং পুটুর ছেলে লাদেন সংঘবদ্ধভাবে ঘেরে প্রবেশ করে আটল থেকে মাছ তুলে নিতে থাকে।

এ সময় ইয়াদিন আলী বাধা দিতে গেলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, ইয়াদিন আলী অভিযুক্তদের একজনকে চিনে ফেললে মোহাম্মদ আলী ধারালো দা দিয়ে তাকে কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তার চিৎকারে পাশের ঘেরের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত ইয়াদিন আলীকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় মৎস্য চাষি খায়রুল ইসলাম, মাসুদ রানা ও ওহিদুল ইসলামসহ কয়েকজন জানান, গভীর রাতে প্রায়ই সংঘবদ্ধভাবে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘেরে প্রবেশ করে মাছ লুট করে। অস্ত্রের মুখে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেন না। ফলে দীর্ঘদিন ধরে মৎস্য চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।