Nabadhara
ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইবি থানায় অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহিসহ ছয়জনের বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট অভিযোগটি দাখিল করেন।

অভিযোগে অভিযুক্ত অন্যরা হলেন— শান্তা ফারজানা, সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদী।

অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনে প্রায় ১,৪০০ জন নিহত এবং ৩০ হাজারের বেশি মানুষ আহত হন। এই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু সম্প্রতি কয়েকজন ব্যক্তি জুলাই আন্দোলন, এর স্মৃতিচিহ্ন ও অংশগ্রহণকারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও কটাক্ষ করেছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শান্তা ফারজানা জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুলাই আন্দোলনকে ‘সাজানো ঘটনা’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন মন্তব্য করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলাম ও মোমিন মেহেদীর বিরুদ্ধেও বিভিন্ন সময়ে আন্দোলন নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।

এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে অভিযোগপত্রে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য এস এম সুইট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তের আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।