Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি শিবলী, সম্পাদক আবুল হোসাইন

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোণা জেলা শাখার অনুমোদনে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে তৌফিকুল হক শিবলীকে সভাপতি এবং মো. আবুল হোসাইনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা ওই অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নবনিযুক্ত সভাপতি তৌফিকুল হক শিবলী ও সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন বলেন, সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র অনুসরণ করে কেন্দুয়া উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দলের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন

নতুন কমিটি ঘোষণার পর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।