Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে শিশুদের ঝগড়ার জেরে ভ্যানচালক নিহত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে সোহাগ শেখ (৩০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারচক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ শেখ ওই গ্রামের নাসির শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন শিশু সন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবারের অভিযোগ, রোববার দুপুরে জিন্দার শেখের ছেলে আবু হুরায়রা (৮) এবং তার চাচা নাবুল শেখের ছেলে নুর হোসেনের (৯) মধ্যে ঝগড়া হয়। এ সময় তাদের চাচাতো ভাই ইসলাম শেখ দুই শিশুকে থাপ্পড় দিয়ে ঝগড়া থামিয়ে দেন।

পরে নুর হোসেন বিষয়টি তার মাকে জানালে তিনি ইসলাম শেখকে গালাগাল করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিবারের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে নুর হোসেনের বাবা ও বড় ভাই ইসলাম শেখকে মারধর করেন। খবর পেয়ে ইসলাম শেখের ভাই সোহাগ শেখ ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। একপর্যায়ে আওয়াল শেখ (২০) ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এ সময় আওয়াল শেখের মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য হামলায় অংশ নেন বলেও অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় সোহাগ শেখকে প্রথমে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনার রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।