Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৮ হাজার ৫৫০ প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৮ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান রেজাউল হক, গোলাম মোস্তফা ও জহুরুল করিম বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন।

দৌলতপুর উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন ও শীতকালীন পেঁয়াজের বীজ (কন্দ), গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড জাতের শাকসবজি, হাইব্রিড মরিচ, উফশী আমন ধানের বীজ, লেবুর চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচির বিভিন্ন উপকরণ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়।

উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ৮ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ কর্মসূচির আওতায় বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা পান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা এবং অন্যান্য অতিথিরা উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।