Nabadhara
ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, বাস্তবে তা দেখছি না – কুষ্টিয়ায় চরমোনাই পীর

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৬, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, দেশে এখনো চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধ করা সম্ভব হয়নি।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “আমরা বর্তমান সরকারের কাছে যে আশা-আকাঙ্ক্ষা করেছিলাম, তা বাস্তবে দেখছি না। এখনো চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি।”

তিনি বলেন, দেশে মাদক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। “এই মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না। কাঁটাতারের বেড়া পেরিয়ে দেশে প্রবেশ করে। এটি নিয়ন্ত্রণ করা সরকারের দায়িত্ব এবং সরকারের কার্যকর উদ্যোগ ছাড়া এটি বন্ধ করা সম্ভব নয়,” বলেন তিনি।

এ সময় তিনি সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আহম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

সম্মেলনের শেষে আব্দুল্লাহ আকন্দকে সভাপতি এবং জিএম তাওহিদ আনোয়ারকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।