Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবুল, চিকিৎসায় প্রয়োজন সবার সহযোগিতা

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালি ইউনিয়নের বেঁতেগা গ্রামের বাসিন্দা আবুল শেখ (পিতা: মৃত খালেক শেখ) গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে পরিবার সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছে।

পরিবার সূত্রে জানা যায়, আবুল শেখ ঋণ নিয়ে গরুর ব্যবসা করতেন। গত শুক্রবার (৩ জুলাই) সকালে গরু কিনতে সরিষাবাড়ী উপজেলার পিকনা হাটে যাওয়ার পথে একটি ফাইটার (নছিমন) থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে তাকে একটি বেসরকারি ক্লিনিকের আইসিইউতে প্রায় ১৮ ঘণ্টা রাখা হয়। তবে চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় পরিবার তাকে বাড়িতে ফিরিয়ে আনতে বাধ্য হয়।

আবুলের মা বলেন, “টাকার অভাবে আমার ছেলের ভালো চিকিৎসা করাতে পারছি না। সরকার ও সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় আমার ছেলেটাকে বাঁচাতে চাই।”

আবুল শেখের তিনটি ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার অসুস্থতায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

আবুলের পরিবারের পক্ষ থেকে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে। সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ নম্বর: ০১৭৬১-৬৩২৯৪৮ (নগদ) এবং ০১৭৪২-২৮৪৩৯০ (বিকাশ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।