Nabadhara
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংকের সম্মাননা পেল ব্রি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুলাই ৭, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

উচ্চফলনশীল ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অসামান্য অবদান রাখায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-কে ‘ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ হিসেবে সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকটির প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উপলক্ষে গত ৫ জুলাই রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ব্রির পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সম্পাদক ইনাম আহমেদসহ ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এ পর্যন্ত ১০টি হাইব্রিডসহ মোট ১২৭টি উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণসম্পন্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।