Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে বিষপানে আহত ব্যক্তির মৃত্যু; হামলা ও মানসিক চাপে আত্মহত্যার অভিযোগ

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের বাসিন্দা আবুল বশার দেওয়ান (৫৩) বিষপান করে আহত হওয়ার প্রায় ১৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (৮ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুন সকালে নিজ বাড়িতে বিষপান করেন আবুল বশার। গুরুতর অবস্থায় প্রথমে তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের দাবি, গত ১১ জুন পারিবারিক বিরোধের জেরে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। পরদিন ১২ জুন ভোরে বার্থী বাজারে নিজের দোকান খুলতে গেলে স্ত্রীর ভাই হাবুল মৃধা, আহাদ মৃধা, সিরাজ মৃধাসহ ১০ থেকে ১২ জন তাকে অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার পর আবুল বশার গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তিনি শারীরিক কষ্টের পাশাপাশি সামাজিকভাবে অপমান ও কটূক্তির শিকার হন। এসব কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বিষপান করেন বলে পরিবারের দাবি।

নিহতের বড় ভাই কামাল দেওয়ান বলেন, “আমার ভাই শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। হামলা, পারিবারিক অশান্তি এবং সামাজিক অপমান তাকে চরম হতাশার দিকে ঠেলে দেয়। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

নিহতের পরিবার হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, পূর্বে থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।