Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে বিকাশ কর্মীর কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখে-মুখে চেতনানাশক গুঁড়া ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, আশরাফুল নামের ওই বিকাশ কর্মী ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে ৫ লাখ টাকা নিয়ে পাশের কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে পাঁচজনের একটি দল তার গতিরোধ করে। পরে তার চোখে-মুখে চেতনানাশক গুঁড়া ছিটিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, তাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা ৫ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানান।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।