Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় পদযাত্রা উপলক্ষে সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা উপলক্ষে ফেনীর সোনাগাজীতে সংবাদ সম্মেলন করেছেন দলের স্থানীয় নেতারা।

বুধবার (৮ জুলাই) বিকেলে সোনাগাজী পৌর শহরের আল বেইক রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় ফেনীর সোনাগাজী থেকে এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষাসহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দলটির দাবি, পদযাত্রাটি জনগণের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি গণসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যেও অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, আলী আহসান জোনায়েদসহ দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। তারা পদযাত্রায় অংশগ্রহণের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সদস্য সচিব মো. মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আকবর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক সাহেদ এবং ফেনী জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেনসহ স্থানীয় নেতারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।