Nabadhara
ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে হাতির আক্রমণে নিহতের পরিবারকে প্রশাসনের আর্থিক সহায়তা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুলাই ৮, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে নিহত জয়নাল আবেদীনের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের স্ত্রী জমিরন বেগমের হাতে ২৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

উল্লেখ্য, গত ২৬ জুন সকালে বকশীগঞ্জ উপজেলার মির্ধাপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন পাহাড়ে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হন। পরদিন ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, ভারত সীমান্ত পেরিয়ে আসা একটি বন্য হাতির দলের আক্রমণে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে ঢুকে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি মানুষের জীবনও হুমকির মুখে ফেলে।

এ ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে উপজেলা প্রশাসন আর্থিক সহায়তা প্রদান করেছে।

এদিকে, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে সাধারণ মানুষের জানমাল রক্ষায় কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।