কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নবগঠিত কমিটিকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি মো. শরিফুল হক শাহজির সভাপতিত্বে এবং আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ক্লাবের আহ্বায়ক মো. জামাল হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা সমন্বয়ক অধ্যাপক ওয়াদুদ মজুমদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, নুরপুর ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাখাওয়াত হোসেন শাক্কু, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি ও বিশিষ্ট ঠিকাদার মো. নাছির উদ্দিন প্রধান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন খোকন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. কাউছার হোসেন।
এছাড়া অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মো. এমরান হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মহিউদ্দিন ও তাসলিমা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে অতিথি, নবগঠিত এডহক কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকাবাসী।
শেষ পর্বে বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ আব্দুল হক শাহজি দোয়া ও মিলাদ পরিচালনা করেন। পরে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

