Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস উদ্‌যাপন, প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণের আহ্বান

ফরিদপুর প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৬’ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার অনুষ্ঠানে সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শাহাদুজ্জামান।

বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পরিবেশ সংরক্ষণে সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার পাশাপাশি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও বক্তব্য দেন ফরিদপুর ইটভাটা বালি সমিতির সভাপতি আব্দুর রউফ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর আনিসুর রহমান, নির্বাহী পরিচালক শিপ্রা গোস্বামী, এফডিএর নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম এবং এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিরা।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।