Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনোহরদীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদী প্রতিনিধি 
জুলাই ৯, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও চৌরাস্তা মোড় ও চালাকচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা ২০ মিনিটে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে আর্থিক জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। তবে জরিমানার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

এ সময় অভিযানে সহযোগিতা করেন নরসিংদীর স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি পুলিশ টিম।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।