Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জেলা প্রশাসনের অভিযানে উদ্ধার মাধবদী পৌরসভার ৩ যানবাহন

নরসিংদী প্রতিনিধি
জুলাই ১১, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলার একটি গ্যারেজে অভিযান চালিয়ে মাধবদী পৌরসভার দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার উদ্ধার করেছে জেলা প্রশাসন। উদ্ধার হওয়া যানবাহনগুলো পৌরসভার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার ইটাখোলা মোড়ের চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং মোটর ওয়ার্কস গ্যারেজে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, উদ্ধার হওয়া তিনটি যানবাহনে কোনো নিবন্ধন নম্বরপ্লেট ছিল না। তবে মাধবদী পৌরসভার কর্মচারী বজলু, হাসান, কামাল, আল-আমিন ও শহীদ এগুলোকে পৌরসভার সম্পত্তি হিসেবে শনাক্ত করেন। গ্যারেজের মালিক তাজুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে মাধবদী পৌরসভার চারটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার মেরামতের জন্য তাঁর গ্যারেজে আনা হয়। এর মধ্যে দুটি ড্রাম ট্রাক মেরামত শেষে তৎকালীন পৌর মেয়রের কাছে হস্তান্তর করা হয়। বাকি দুটি ড্রাম ট্রাক ও একটি পে-লোডার দীর্ঘদিন ধরে গ্যারেজে সংরক্ষিত ছিল।

তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর এসব যানবাহন সম্পর্কে পৌর কর্তৃপক্ষের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি, যা তাঁর অনভিপ্রেত ত্রুটি ছিল।

অভিযানকালে গ্যারেজে কোনো যানবাহনের প্রবেশ ও বহির্গমন সংক্রান্ত রেজিস্টারও পাওয়া যায়নি বলে জেলা প্রশাসন জানিয়েছে।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী অংশ নেন।

জেলা প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া যানবাহনগুলো যথাযথ আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে মাধবদী পৌরসভার কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।