মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের ভাঙন রোধে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধকাজের উদ্বোধন করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
শনিবার (১১ জুলাই) সকালে সদর উপজেলার কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় জেলা বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নদীভাঙনের ঝুঁকিতে থাকা কাজীরটেক পুরাতন ফেরিঘাট এলাকায় প্রাথমিক পর্যায়ে বালুভর্তি জিওব্যাগ স্থাপনের মাধ্যমে ভাঙন প্রতিরোধের কাজ শুরু করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের কারণে বসতবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে ছিল। অবশেষে ভাঙন প্রতিরোধকাজ শুরু হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, জিওব্যাগ স্থাপনের মাধ্যমে আপাতত ভাঙনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি ভবিষ্যতে স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

