Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে আ. হালিম মিয়া কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দে আব্দুল হালিম মিয়া কলেজের উদ্যোগে বৃক্ষরোপণ, চারা বিতরণ, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত আব্দুল হালিম মিয়া কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক মিজ আফরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হালিম মিয়া কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর ফকীর মোহাম্মদ নুরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোছা. বিলকিস বেগম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে দেশের বিভিন্ন উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, “বৃক্ষ আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং বৈশ্বিক উষ্ণতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু বৃক্ষরোপণ নয়, সেগুলোর পরিচর্যাও নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক এ সময় শিক্ষার্থীদের সুন্দর জীবন গঠন ও সামাজিক দায়িত্ববোধ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শও প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।