Nabadhara
ঢাকাশনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘অধিকার কেউ কাউকে দেবে না, নিজেরাই আদায় করে নিতে হবে’—ড. মঈন খান

Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, “নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নিজের অধিকার কেউ কাউকে দিয়ে যায় না। যতক্ষণ না নিজেরা তা আদায় করে নেবেন, ততক্ষণ কেউ অধিকার দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহযোগিতা করতে পারি।”

শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলার পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, খান পরিবার সব সময় দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে কাজ করে আসছে। তাঁর মা বেগম খোর্শেদা বানু ‘খান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি বলেন, “আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে আছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে চাই। এজন্য সবার দোয়া কামনা করছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে একটি ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দি মিলেনিয়াম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক এবং পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।