Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বইমেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলা ইউনিটের ইনচার্জ অমিত চক্রবর্তী। স্থানীয়ভাবে এ আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে সিরাজদিখান উপজেলা প্রশাসন।

আয়োজকরা জানান, বইমেলায় বিভিন্ন প্রকাশনীর বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে শিশু ও শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগীদের নিজস্ব আঁকার সামগ্রী সঙ্গে আনতে হবে এবং প্রতিটি বিভাগে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

একই দিন বিকেল ৫টায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের ২ থেকে ৩ মিনিটের মধ্যে আবৃত্তি পরিবেশন করতে হবে।

আয়োজকরা আরও জানান, ১৫ জুলাই সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া গান, নৃত্য ও একক অভিনয়সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার সংগঠক মো. ফখরুল আমিন বইমেলা ও সাংস্কৃতিক উৎসব সফল করতে স্থানীয় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।