Nabadhara
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সফরের পথে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের শুভেচ্ছা

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফরে বরিশাল যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক হয়ে মুকসুদপুর অতিক্রম করেন প্রধানমন্ত্রী।

এ সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরইতলা এলাকায় সড়কের দুই পাশে অবস্থান নেন। তাদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর গাড়িবহর বরইতলা অতিক্রম করার সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে উপস্থিত জনতা হাত নেড়ে ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও গাড়ির ভেতর থেকে হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন।

বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সফরকে ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।