বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে. এম. খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা জিন্নাত আরা বেগম।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং তরুণদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ চারজন শ্রেষ্ঠ কর্মী এবং দুটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

