Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে রশুনিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ গ্রেফতার

Link Copied!

নাদিম হায়দার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে রশুনিয়া ইউনিয়নের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আবু সাঈদ সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার রশুনিয়া গ্রামের বাসিন্দা ও মৃত বোরহান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।