Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে বন্যা ও দুর্যোগে জীবন-সম্পদ রক্ষায় ঢাকা আহছানিয়া মিশনের বিশেষ মহড়া

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি 
জুলাই ১৪, ২০২৬ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি 

জামালপুরের বকশীগঞ্জে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি জোরদার করতে বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতা সংস্থা স্টার্ট নেটওয়ার্ক-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন-এর উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার পূর্ব মুহূর্তে কীভাবে সাধারণ মানুষ নিজেদের জীবন ও সম্পদ রক্ষা করবে, সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগকালে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ, জরুরি সরঞ্জাম প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে করণীয় বিষয়গুলোও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

সংশ্লিষ্টরা জানান, বন্যাপ্রবণ এলাকার মানুষের মধ্যে আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি, দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তোলা এবং দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।