Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

তিনগুণ বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন ডাক বিভাগের কর্মচারীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় জেলা প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার ১৬টি ডাকঘরের ১৬৯ জন নারী-পুরুষ কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন নিজাম, জেলা সভাপতি মানিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক আলমিন হাওলাদার।

বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা তিনগুণ বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া সময়ের দাবি। দীর্ঘদিন ধরে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস মিললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তারা আরও বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাঁদের ন্যায্য দাবি এখনো পূরণ হয়নি। তাই দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধন শেষে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুই দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।