Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মানব পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা মানব পাচার প্রতিরোধ স্থায়ী কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হকের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, কোটালীপাড়া থানার এসআই উত্তম কুমার সেন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, সাংবাদিক মিজানুর রহমান বুলু এবং ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রবাল সাহা অর্ক।

সভায় ইউএনও সাগুফতা হক বলেন, “মানব পাচার একটি জঘন্য অপরাধ। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে একটি অসাধু চক্র সাধারণ মানুষকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের চেষ্টা করছে। এ চক্রকে প্রতিহত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”

বক্তারা বলেন, মানব পাচার শুধু আইনগত নয়, এটি একটি গুরুতর সামাজিক অপরাধ। পাচারকারীরা বিভিন্ন কৌশলে গ্রামাঞ্চলের সাধারণ মানুষকে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় মানব পাচার প্রতিরোধে বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ, সচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং সন্দেহজনক দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।