Nabadhara
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে পদ্মায় অভিযানে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার (১৫ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়। পরে জনসম্মুখে জব্দকৃত চায়না দুয়ারি জাল ও কারেন্ট জালে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নদীতে অবৈধ জালের ব্যবহার বাড়তে থাকায় মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে এবং দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন হুমকির মুখে পড়ছে। এ কারণে মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলোট বলেন, “মৎস্য আইন বাস্তবায়ন এবং নদীর জীববৈচিত্র্য রক্ষায় আমাদের নিয়মিত অভিযান চলছে। আজকের অভিযানে ৩৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও প্রায় ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অবৈধ জাল ব্যবহার করে মাছ আহরণ বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।