Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামান। পরে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাবেক জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান বেনো, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।