Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ঘরে আগুন দিলেন স্বামী, তালাক দিলেন স্ত্রী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পারিবারিক কলহের জেরে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী।

ঘটনাটি উপজেলার বর্নি ইউনিয়নের সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্পে ঘটেছে। স্ত্রী তাসলিমা খানম বুধবার আদালতের মাধ্যমে স্বামী শাহ আলম শেখ (বাবু)-কে তালাক দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে সিঙ্গিপাড়া আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর বরাদ্দ পান ভূমিহীন তাসলিমা খানম। এরপর থেকে স্বামী-স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে ওই ঘরেই বসবাস করতেন। তবে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। অভিযোগ রয়েছে, শাহ আলম নিয়মিত স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন।

অভিযোগ অনুযায়ী, গত সোমবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে শাহ আলম বসতঘরে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

তাসলিমা খানম বলেন, “স্বামী যা আয় করে তার বেশিরভাগই মাদক সেবনে ব্যয় করে। সংসারের ভরণ-পোষণ দেয় না, বরং প্রায়ই মারধর করে। যে ব্যক্তি নিজের বসতঘরে আগুন দিতে পারে, তার সঙ্গে আর বৈবাহিক সম্পর্ক রাখা সম্ভব নয়। অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে, কিন্তু আগুন দেওয়ার ঘটনায় সব সীমা ছাড়িয়ে গেছে। তাই আইনানুগভাবে আদালতের মাধ্যমে তাকে তালাক দিয়েছি।”

এ বিষয়ে শাহ আলম শেখের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, “সরকারি যেকোনো স্থাপনায় আগুন দেওয়া গুরুতর অপরাধ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।