Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার দাবি

Link Copied!

উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কবিরাজহাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী লাঞ্ছনার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে কবিরাজহাট বাজার এলাকায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাজীপাড়া এলাকার আব্দুল মান্নান, শেরু কসাই, কিশোর গ্যাং লিডার হৃদয়, রিপনসহ কয়েকজনের নেতৃত্বে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং নারী সদস্যদের লাঞ্ছিত করা হয়েছে। এসব ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে তারা দাবি করেন।

এ সময় বক্তব্য দেন ভুক্তভোগী মাওলানা লোমান সিদ্দিকী, মো. ওয়াজ কুরুনী, সজিব ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. আলামিন ইসলাম ও আছিয়া খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে শান্তি-শৃঙ্খলা নষ্ট করছে। তাদের কারণে সাধারণ মানুষ নিরাপদে ব্যবসা-বাণিজ্য পরিচালনা ও স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না। তাই অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া এলাকায় সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা, কঠোর নজরদারি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা-ভাঙচুর ও নারী লাঞ্ছনার ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বলেন, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।