Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১৬, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার সংলগ্ন পারটেক্স মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মহিষকুন্ডি বিশ্ববাঁধ এলাকার মোহাম্মদ আলী (৩৫), মহিষকুন্ডি এলাকার নিহাজুল (৪২) এবং তারাগুনিয়া কৈপাল এলাকার রাজু (৪৫)-কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ সময় মাদক পরিবহন ও ব্যবসায় ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।