Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১৭, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ. ম. জামসেদ আলম, সাংগঠনিক সম্পাদক সিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় জানানো হয়, আগামী ১৯ জুলাই লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নড়াইল জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত আসনের (নড়াইল-মাগুরা) সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।