Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে মাছের আড়তে হামলা: দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তে হামলা, ভাঙচুর ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন উত্তর দৌলতদিয়া এলাকার মো. মমিন মণ্ডল (৩৬) ও শাহাদাৎ বেপারি (৩২)। তাদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন চান্দু মোল্লা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা (৩৮)। অভিযোগে স্থানীয় জেলে রমজান শেখ, জয়নাল শেখ, আমিন মণ্ডলসহ ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টার দিকে মাছ বিক্রিকে কেন্দ্র করে মাছের দাম নির্ধারণ নিয়ে রমজান শেখের সঙ্গে আড়তের ব্যবসায়িক সহযোগী মমিন মণ্ডল ও শাহাদাৎ বেপারির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রমজান হুমকি দিয়ে চলে যান।

পরে দুপুর দেড়টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে তিনি আড়তে হামলা চালান বলে অভিযোগ করা হয়। এ সময় মমিন মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে শাহাদাৎ বেপারিকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা আড়তের চেয়ার, ফ্যান, লাইটসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১২ হাজার টাকার ক্ষতি করে এবং ক্যাশবক্সে থাকা ব্যবসার নগদ ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, “মাছের আড়তে হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।