Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসায় কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ

Link Copied!

আর. কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

ধর্মীয় শিক্ষা বিস্তার, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় বিভিন্ন মক্তব, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র আল-কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে মানবিক সংগঠন ম্যান ফর ম্যান ফাউন্ডেশন।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

যেসব প্রতিষ্ঠানে কুরআন শরীফ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয় সেগুলো হলো— গোপাখালি রহিমপুর বাইতুল্লাহ জামে মসজিদ মক্তব, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা, খানপাড়া হাফিজিয়া মাদ্রাসা, দাদুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা (চক মোহাম্মাদীপুর) এবং মঈন আদ্-দীন চক মোহাম্মদআলীপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা।

বিতরণকালে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতিনিধিরা বলেন, পবিত্র কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা, মানবিকতা ও আদর্শ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধর্মীয় শিক্ষায় নিয়োজিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করাকে সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিবেচনা করে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।

মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষায় আরও উৎসাহিত করবে এবং মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।

স্থানীয় সচেতন মহলও এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও সমৃদ্ধ হবে এবং অসহায় শিক্ষার্থীরা উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।