ফরিদপুর প্রতিনিধি
‘জোর-জুলুম ও অত্যাচার রুখবে মানবাধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টায় ফরিদপুর শহরের আলীপুরে এসডিসির প্রধান কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার কার্যকরী সভাপতি খন্দকার সামসুল বারী (জালাল খন্দকার)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা ও এসডিসির পরিচালক কাজী আশরাফুল হাসান, অ্যাডভোকেট আসাদুজ্জামান আসমাবারী, অধ্যাপক সবিতা রানীসহ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় কার্যকরী সভাপতি খন্দকার সামসুল বারী মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ।

