Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ১৯, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা পরিশোধের কথা বলে ডেকে নিয়ে আলিনুর ফকির (৩০) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ভাই আমিনুর ফকিরও আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত রমজান মাসে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে ১৮ হাজার টাকা ধার দেন আমিনুর ফকির। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও রাজিব তা পরিশোধ না করে সময়ক্ষেপণ করেন।

শনিবার রাতে পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজিব কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমিনুরকে ডেকে নেন। আমিনুর তার ভাই আলিনুরকে সঙ্গে নিয়ে সেখানে গেলে টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযোগ অনুযায়ী, রাজিব ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালায়। এতে আলিনুর ফকির ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আলিনুরকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।