Nabadhara
ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

কালকিনি ও ডাসার প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬ ৩:৩৮ অপরাহ্ণ
Link Copied!

কালকিনি ও ডাসার প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় জোবেদা বেগম (৬০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী সুলতান সরদারকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর পারিবারিক কলহের জেরে ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে জোবেদা বেগমকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) রিপন আলী খান এবং কালকিনি থানার এসআই (নিঃ) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত সুলতান সরদারকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশের তথ্যমতে, অভিযুক্ত সুলতান সরদার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। তবে এ দাবির সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।